বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

গবেষণা


কবি ও গবেষক আহমেদ ফিরোজ








বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ভাষা, সাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণায় আত্মনিয়োগকবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যযাত্রার প্রারম্ভ, গান-গল্প-প্রবন্ধ-ছড়া-চিত্রনাট্য-কলাম প্রভৃতি বিষয়ে নিয়মিত লিখে চলেছেনআধুনিক বিশ্বের ভয়ঙ্কর দুটি শক্তি : রাজনীতিক ও যাজক, তাদের ভণ্ডামির বিরুদ্ধে তুলে ধরেছেন কলম-সম্ভাবনা গদ্য-পদ্য, লিখছেন খোলামত ও মতাদর্শ
জন্ম : ১ জানুয়ারি ১৯৭৬ (সনদপত্রানুযায়ী), নাটোর জেলার চাঁন্দাই গ্রাম দাদাবাড়ি; বেড়ে ওঠা ও বসবাস আটঘরিয়া, পাবনাপিতা : মাহবুব-উল-আলম; মাতা : ফরিদা বেগম বেবি
সম্পাদিত পত্রিকা : বিবিক্ত (একটি সাহিত্যোদ্যোগ); বুক রিভিউ (সমালোচনা ও গবেষণা কাগজ)
প্রকাশিত গ্রন্থ :
কবিতা : ক ফোঁটা জলের টানে (২০০৫); কাঠমানুষের কলমাবির্ভাব (২০০৮) 
গল্প : দি লাইট অফ ডেড নাইট (২০০৫) 
উপন্যাস : প্রেম রোগ বিলাস (২০১০) 
প্রবন্ধ-গবেষণা : শূন্যদর্শন (২০০৫); সবকিছু ভেঙে পড়ে (২০০৫); শূন্যদর্শন (পরিবর্ধিত ২য় সংস্করণ, ২০১১) 
গবেষণা : না-গল্প না-কবিতা (২০০৬) 
জীবনী : জসীমউদ্দীন (২০০৯); সোহরাওয়ার্দী (২০০৯); শরচন্দ্র চট্টোপাধ্যায় (২০১৩) 
সংকলন ও সম্পাদনা : বাংলা ভাষার নির্বাচিত ১০০ ছড়া (২০১০); শ্রেষ্ঠ কবিতা : আবুল হাসান (২০১৩)
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদনা : স্বাধীনতার ঘোষক, সংবিধান এবং বঙ্গবন্ধু (প্রবন্ধ সংকলন, ২০০৯); ১৫ আগস্ট : মর্মন্তুদ মৃত্যুচিন্তা (প্রবন্ধ সংকলন, ২০১০); ফিরে দেখা ১৫ আগস্ট (প্রবন্ধ সংকলন, ২০১১); বাংলার অবিসংবাদিত মহানায়ক (প্রবন্ধ সংকলন, ২০১১); ১৫ আগস্টের শোকগাথা (প্রবন্ধ সংকলন, ২০১২); বিজয়ের ৪০ বছর (প্রবন্ধ সংকলন, ২০১২); ’৭১ শেখ মুজিব বাংলাদেশ (প্রবন্ধ সংকলন, ২০১২); বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর (প্রবন্ধ সংকলন, ২০১২); মুক্তিযুদ্ধ ৭১ (সম্পাদনা, ২০১৩)
নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : স্বপ্নখেকো, জন্মক্ষুধা, দলন, মৃত্যুঘুম

গবেষণা



শূন্যদর্শন বিশেষ কোনো মতাদর্শের আধুনিকীকরণ নয়-স্বতন্ত্র ধারায় বিবিক্তচিত্তে সে তার অস্তিত্বকে জানান দেয়, ধর্ম ও বিজ্ঞানের রাহুগ্রাস থেকে বের হয়ে আসার একপ্রকার তাগিদ-যা রূপকথার অন্নজলকামে টানে না, আবার বিজ্ঞানের আধুনিক মানুষও হতে চায় না; বরং চিরায়ত বাংলার লোকজ মরমি-সন্দর্শনে বাঁশি বাজিয়ে গান শুনিয়ে পরম আপন হতে চায়, এই সহজ চাওয়া এবং সহজ হয়ে ওঠা-দুয়ের সেতুবন্ধনে নতুন ভাবনার স্বপ্নাধিকারে নিয়ে যায়; মনে করে এরই মধ্যে জগতের পুণ্য ও প্রাপ্তি, সেই সহজ মানুষের সন্ধানে শূন্যদর্শন
বর্ধিত কলেবরে প্রকাশিত শূন্যদর্শন মানুষের শূন্যযাত্রাকে আপ্লুত করবে, চিন্তার বহুবিস্তৃত যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে আরো বহুদূর...
শূন্যদর্শন : আহমেদ ফিরোজ; প্রবন্ধ-গবেষণা (পরিবর্ধিত ২য় সংস্করণ); প্রকাশকাল : একুশে বইমেলা ২০১১; ১ম প্রকাশ : বইমেলা ২০০৫; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ১৩৫ টাকা

গবেষণা



না-গল্প না-কবিতা শাদা চোখে অনেকটা গল্প ও কবিতার মাঝামাঝি একটি রূপকিন্তু এর শিল্পরূপ দেখতে গেলে দেখা যাবে-কবিতার স্বাদটি যেমন অক্ষুণ্ন রয়েছে, তেমন গল্পের আবহটাও জমে উঠেছেতার অর্থ কি এই যে, এর সমস্ত লেখাতেই তা ধরে রাখা সম্ভব হবে? যেমন সংজ্ঞা দিয়ে রাখা যায়নি গল্প কবিতাকেওএটি এমনি একটা টার্ম বা বিষয়-যা গল্পের ফরমেট বা সংজ্ঞায়িত বিষয়াদিকে ভেঙে দিয়ে কবিতার শাঁস বা রসাস্বাদনকে ছেঁকে তুলে একটি ব্লেনডারকৃত নতুন স্বাদ বা টেস্টের অনুসন্ধান করেসাহিত্য বিচারে না-গল্প না-কবিতা একটি নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া এবং নতুন মাত্রা-ইতিহাস ও এর কালবিস্তারি দর্পণেঅনেকের কাছে বিষয়টি পরিচিত না-হলেও এটি সাহিত্যের সেইসব অনাবিষ্কৃত অধ্যায়ের পাঠটিকে স্মরণ করিয়ে দিচ্ছে, যেখানে শিল্পের গূঢ় তত্ত্বার্থ ঘুমিয়ে থাকে নিজেরই অন্তরালে; যখন থেকে বাংলা ভাষার সাহিত্যযাত্রাকাল শুরুচর্যাপদ থেকে সতের দশক পর্যন্ত বাংলা ভাষার প্রায় সবকটি শাখার সাহিত্যকর্ম, অন্যার্থে প্রাপ্ত সকল গ্রন্থ রচিত হয়েছে কাব্যাকারে বা গীতবলয়ের আবহেনা-গল্প না-কবিতা ইস্যুটি সাহিত্যের নতুন শাখা হলেও পূর্বোক্ত অনেক রচনায় এর খণ্ডচিত্র বা বিচ্ছিন্ন উপস্থিতি লক্ষণীয়একটু চোখ-কান খোলা রাখলেই এর মিল ও অমিলটুকু খুঁজে পাওয়া যাবেসে প্রেক্ষিতে এগুলো নতুন সংস্করণরূপ ধারণ করলেও মূলে এর স্বাদ বা প্রবাহমানতা রয়ে যাবে-যা না-গল্প না-কবিতার বিমূর্ত যাত্রাকে মূর্ত করে তুলবেএখানেই লেখকের সার্থকতা এবং পাঠকের লাভটাও একটু বেশিকেননা সকল শিল্পের অনন্যোজ্জ্বলতার পাশাপাশি নতুন মুখে নতুন আহারের মতোই তৃপ্তির ঢেঁকুর তুলতে পারবেন লেখক-পাঠক-সমালোচকনা-গল্প না-কবিতা শিল্পের সেই নতুন কমিটমেন্ট অথবা দীপ্র যাত্রা ও দৃপ্ত উচ্চারণ
না-গল্প না-কবিতা : আহমেদ ফিরোজ; গবেষণা; প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০০৬; প্রকাশক : র‌্যামন পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ৭০ টাকা

গবেষণা



আনন্দ-বেদনার ঊর্ধ্বে যে জগ-সত্য-মিথ্যারও চেয়ে চরম বাস্তব, স্বপ্ন ও সম্ভাবনায় ভরা; এমন একটি পৃথিবীর পক্ষে-যা-ও সৌরমণ্ডলীর তাপে-অনুভবে বিকাশমান, সেইসব রাত্রি ও দিনের কাছে আমাদের ভালোলাগা ও ভালোবাসা বেড়ে উঠুক-অনিন্দ্যচেতনায় পরম মমতায়, যেখানে স্বপ্ন-মৃত্যু-ভালোবাসা একাকার হয়ে গেছে কোনো অদ্বিতীয় অলীক অথবা রূপকথার রাজ্যে নয়; এমন কিছু মানুষের খোঁজে বেরিয়ে পড়া, ব্রিজ পারাপারে ভেঙে পড়ার শব্দ-নতুনের আবাহন, আবারও ভিত্তিমূলে কড়া নেড়ে যায় এক ভয়ঙ্কর সত্য-যা-দ্বারা অবশ্যম্ভাবীভাবে আমাদের পরম বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়-এই নিয়ে সবকিছু ভেঙে পড়ে
সবকিছু ভেঙে পড়ে : আহমেদ ফিরোজ; প্রবন্ধ-গবেষণা; প্রকাশকাল : বইমেলা ২০০৫; প্রকাশক : শূন্য প্রকাশন; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ১২.৫০ টাকা

গবেষণা




শূন্যদর্শন বিশেষ কোনো মতাদর্শের আধুনিকীকরণ নয়-স্বতন্ত্র ধারায় বিবিক্তচিত্তে সে তার অস্তিত্বকে জানান দেয়ধর্ম ও বিজ্ঞানের রাহুগ্রাস থেকে বের হয়ে আসার একপ্রকার তাগিদ-যা রূপকথার অন্নজলকামে টানে নাআবার বিজ্ঞানের আধুনিক মানুষও হতে চায় নাবরং চিরায়ত বাংলার লোকজ মরমি-সন্দর্শনে বাঁশি বাজিয়ে গান শুনিয়ে পরম আপন হতে চায়, এই সহজ চাওয়া এবং সহজ হয়ে ওঠা-দুয়ের সেতুবন্ধনে নতুন ভাবনার স্বপ্নাধিকারে নিয়ে যায়; মনে করে এরই মধ্যে জগতের পুণ্য ও প্রাপ্তি, সেই সহজ মানুষের সন্ধানে শূন্যদর্শন
শূন্যদর্শন : আহমেদ ফিরোজ; প্রবন্ধ-গবেষণা; প্রকাশকাল : বইমেলা ২০০৫; প্রকাশক : শূন্য প্রকাশন; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ১২.৫০ টাকা